সরকারি ৪ বিশ্ববিদ্যালয়েও হবে করোনার পরীক্ষা
করোনাভাইরাসে ( কোভিড-১৯) আক্রান্ত রোগীদের শনাক্ত করা হবে দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে।
দেশের চারটি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস শনাক্তকরণের রিয়েল টাইম পিসিআর মেশিন রয়েছে বলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করার পর বিশ্ববিদ্যালয়গুলোতে করোনারোগী শনাক্তকরণের উদ্যোগ নেয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের সঙ্গে কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণের প্রয়োজনীয় অবকাঠামো যাচাই করে সেখানে করোনা শনাক্তকরণের ব্যবস্থা চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, বর্তমানে ১১টি সরকারি বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস শনাক্তকরণের পিসিআর মেশিন রয়েছে। প্রয়োজন হলে বাকি সাতটি বিশ্ববিদ্যালয়েও করোনা রোগী শনাক্তকরণের ব্যবস্থা করা হবে।
আরএমএম/জেডএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সাক্ষাৎ
- ২ প্রভাবশালী অপরাধীদের তালিকা প্রস্তুত, শিগগির দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- ৩ মধ্যপ্রাচ্যে এয়ারফিল্ড বন্ধ: শাহ আমানতে ১১টি ফ্লাইট বাতিল
- ৪ অভিযান চলাকালে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলিবিদ্ধ, গ্রেফতার ৩
- ৫ ৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে