রাস্তার পাশে ২৫ ফুট দূরে দূরে কাঁচাবাজার বসানোর নির্দেশনা
এটি এই করোনাকালের ছবি। গত ১৬ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের চিত্র। ছবি- সংগৃহীত
সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাঁচাবাজারগুলোর বাইরে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বাজার বসানোর জন্য পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মুখপাত্র ডিএমপি নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
ডিএমপি জানায়, 'ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত কাঁচাবাজারের ভেতরে স্থান স্বল্পতার জন্য মানুষদের গাদাগাদি করে কেনাকাটা করতে হচ্ছে।
এমতাবস্থায় বাজারের ভেতর থেকে দোকান যতটা সম্ভব বাইরে এনে রাস্তার পাশে ২০ থেকে ২৫ ফুট দূরে দূরে বসানোর জন্য পরামর্শ প্রদান করা হলো।
এ ব্যাপারে নগরবাসী ও সবজি বিক্রেতারা করোনা ভাইরাসের সংক্রামণরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে প্রত্যাশা ঢাকা মেট্রোপলিটন পুলিশের।
এআর/জেডএ
সর্বশেষ - জাতীয়
- ১ কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
- ২ কল্যাণপুর কাউন্টার বন্ধের নোটিশ, সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন মালিকরা
- ৩ নারী হয়রানি প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে হবে বিশেষ সেল
- ৪ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ৫ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা