আশুলিয়ায় ঝুটের গোডাউনে আগুন
আশুলিয়ার ভাদাইলে একটি ঝুটের গোডাউনে ভয়াভয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভদাইল এলকায় আব্দুল আজিজের মালিকানাধীন কেয়া এন্টারপ্রাইজ নামক কারখানার একটি গোডাউনে শনিবার ভোর ৬টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আশুলিয়া ডিইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি জানান। তবে কী পরিমান ক্ষতি হয়েছে তাৎক্ষণিক তিনি বলতে পারেননি।
সর্বশেষ - জাতীয়
- ১ ডিএমপি কমিশনারের দায়িত্বে সরওয়ার
- ২ ডগ স্কোয়াড নিয়ে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের সাঁড়াশি অভিযান
- ৩ কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্য হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব
- ৪ সম্পর্কের জটিলতায় ফোন করে ডেকে হাজারীবাগে কিশোরীকে ছুরিকাঘাতে হত্যা
- ৫ প্রধানমন্ত্রীর পদক্ষেপে সেই অপহৃত স্কুলছাত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৪