কেরানীগঞ্জে ৩ হাসপাতালে অভিযান : আটক ৫
ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৩টি হাসপাতালের ৫ জনকে আটককে করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ল্যাব ফোর জেনারেল হসপিটাল, নিউ ক্রিসেন্ট ডায়গনিস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টার এবং রাফিয়া হাসপাতালে এ অভিযান চালায় র্যাব-২।
পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের জরিমানা ও কারাদণ্ড ঘোষণা করেন। হাসপাতাল তিনটির মধ্যে নিউ ক্রিসেন্ট ডায়গনিস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টারটি সীলগালা করে দেয় আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী মো. মোহসিন (৩৫), মো.মারুফ (৩৬), ওয়াহিদুজ্জামান (৪০), জরিনা আক্তার (২৭), জাকির হোসেন (২৯) কে আটক করে।
আটককৃতদের মধ্যে মোহসিন মিয়াকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড, জাকির হোসেনকে ৬ মাসের কারাদণ্ড এবং মারুফ হোসেনসহ সবাইকে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর এএসপি (মিডিয়া) জান্নাতুল ফেরদৌসী। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র্যাব-২-এর উপ-পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন ল্যাব ফোর জেনারেল হসপিটাল, নিউ ক্রিসেন্ট ডায়াগিস্টিক অ্যান্ড ডায়াবেটিক সেন্টার, এবং রাফিয়া ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় আদালত হাসপাতাল তিনটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, ভুয়া প্যাথলজিস্ট, ভুয়া সনোলজিস্ট, নোংরা ব্লাড ল্যাব প্যাথলজি, দেখতে পায়।
এছাড়া অত্যন্ত নিম্নমানের এবং মেয়াদ উত্তীর্ণ, সেবা মূল্য তালিকা পরিদর্শন নেই, রে এজেন্ট মেয়াদ উত্তীর্ণ, ল্যাব এর ট্রেম্পারেচার সঠিক না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ পায়। এসব কারণে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড ঘোষণা করেন আদালত। এসময় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা ডা. মো. দেওয়ান মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
জেইউ/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ পররাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
- ২ দ্রুত নগরায়ণের চাপে গ্রিন বিল্ডিং নীতি জরুরি
- ৩ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী
- ৪ ছেলের সঙ্গে নিরাপত্তাকর্মীর ধস্তাধস্তি, পেটে ঢুকে গেলো ছুরি
- ৫ প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা, তথ্য প্রকাশে কারচুপি সহ্য করা হবে না