ভিসা ছাড়াই যাওয়া যাবে মালয়েশিয়া
অফিশিয়াল ও কূটনীতিক পাসপোর্টধারীদের জন্য সুখবর। এখন থেকে মালয়েশিয়া ভ্রমণের জন্য তাদের আর ঢাকা থেকে ভিসা নেয়ার প্রয়োজন হবে না। কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টেই যেতে পারবেন মালয়েশিয়ায়।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের কূটনীতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা নেয়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন।
তবে প্রতিবার ভ্রমণে তারা এক মাস পর্যন্ত সময় পাবেন। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়ালালামপুর সফরকালে পুত্রাজায়ায় দুই দেশের মধ্যে এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে