রমজানে ইফতার, এশা ও তারাবি ঘরে পড়ার আহ্বান স্বাস্থ্য অধিদফতরের
ফাইল ছবি
আসন্ন রমজানে ইফতার ঘরে করতে এবং এশা ও তারাবি নামাজ ঘরে পড়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সরাসরি অনলাইন ব্রিফিংয়ে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা তুলে ধরে এসব কাজের জন্য সবাইকে ঘরে থাকার আহ্বান জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আসন্ন রমজান উপলক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সর্বোচ্চ ১২ জন এশা এবং তারাবির নামাজে অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আপনারা এ নির্দেশনা মেনে চলে নিজে সুস্থ থাকবেন এবং আপনার পরিবারকে সুস্থ রাখতে সাহায্য করবেন।’
এ অতিরিক্ত মহাপরিচালক আরও বলেন, ‘ইফতার মাহফিল বিষয়ক নির্দেশনা আছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের। ইফতার মাহফিলে কোনো রকম সামাজিক অনুষ্ঠানের আয়োজন করব না। সবাই নিজেদের ঘরে থেকে ইফতার, এশা ও তারাবির নামাজ আদায় করব।’
পিডি/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত