মুক্তি পেল লঘু দণ্ডপ্রাপ্ত ১৭০ কয়েদি, অপেক্ষায় ২৭১৪ জন
লঘু দণ্ডে দণ্ডিত মুক্তির তালিকাভুক্ত ২ হাজার ৮৮৪ জনের মধ্যে প্রথম দিনে সারা দেশে মোট ১৭০ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বন্দিমুক্ত প্রক্রিয়ার অংশ হিসেবে শনিবার (০২ মে) তাদেরকে মুক্তি দেয় কারা অধিদফতর।
তাদের অধিকাংশই ভ্রাম্যমাণ আদালতে সাজা পেয়েছেন। দায়িত্বশীল কারাসূত্র বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এই ১৭০ জনের মধ্যে ঢাকা বিভাগের কারাগারগুলো থেকে মুক্ত হয়েছেন ২৯ জন, যাদের ৬ জন ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদি। চট্টগ্রাম বিভাগ থেকে মুক্ত হয়েছেন ৪৪ জন।
করোনাভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে এর সংক্রমণ ঝুঁকি বেশি। তাই বন্দির চাপ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি সেই উদ্যোগের অংশ হিসেবেই এই বন্দিমুক্তি প্রক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়ায় ৩ ধাপে ২৮৮৪ কয়েদিকে মুক্ত করা হবে। মুক্তিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ৩ মাস থেকে ১ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত কয়েদিরা।
এআর/এমএসএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত