দেশে ফিরেছেন স্পিকার
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী দেশে ফিরেছেন। শনিবার চীন সফর শেষে তিনি দেশে পৌছান। এর আগে চীনের রাজধানী বেইজিংয়ে ১৪- ১৬ অক্টোবর অনুষ্ঠিত দ্যা সেন্ট্রাল কমিটি অব দ্যা কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আয়োজনে একটি সেমিনারে অংশ নিতে স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে সফরে যান।
প্রতিনিধি দলের সদস্য ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ, সংসদ সদস্য পংকজ নাথ, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও নূরজাহান বেগম।
এইচএস/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ২ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৫ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল