শেখ হাসিনাকে ভুটানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার (২৩ মে) রাত ৭টা ৫৫ মিনিটে ফোন করে প্রায় ১৫ মিনিট কথা বলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।
সুপার সাইক্লোন আম্ফানের ক্ষয়ক্ষতির বিষয়েও খোঁজ-খবর নেন এবং জানমালের ক্ষয়ক্ষতিতে সমবেদনা প্রকাশ করেন ভুটানের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, আগামী সোমবার (২৫ মে) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার (২৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এইউএ/এফআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফেরাতে ‘যোগাযোগ চলছে’
- ২ বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান
- ৩ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, হাজার কোটি টাকা ঋণ দিতে চিঠি
- ৪ শিক্ষাবৃত্তি দিতে জুলাই শহীদদের সন্তানদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি
- ৫ ঈদের দ্বিতীয় দিনে দীর্ঘ হয়েছে তেল পাম্পে যানবাহনের সারি