উড়োজাহাজ ভাড়া করে লন্ডন গেলেন সোহেল এফ রহমান দম্পতি
ফ্লাইট চলাচল বন্ধ থাকার মধ্যেই শুক্রবার উড়োজাহাজ ভাড়া করে যুক্তরাজ্যে গেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, একটা স্পেশাল ফ্লাইট ভাড়া করে তারা যুক্তরাজ্যে গেছেন। এম মোরশেদ খান ও তিনি (সোহেল এফ রহমান) দুইটা ফ্লাইট ভাড়া করেছিলেন। একটাতে এম মোরশেদ খান গেছেন, আরেকটায় সালমান এফ রহমানের বড় ভাই (সোহেল এফ রহমান) গেছেন।
পারিবারিক একটি সূত্র বলছে, লন্ডনে সোহেল এফ রহমানের মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায় আছেন। করোনাভাইরাস সংকটে তার পাশে থাকতেই সোহেল এফ রহমান এবং তার স্ত্রী বিমান ভাড়া করে গেছেন।
এআর/জেডএ
সর্বশেষ - জাতীয়
- ১ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়
- ৩ মশক নিধনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
- ৪ বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের
- ৫ বাহারাইনে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান