গাজীপুরে র্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ মাদক ব্যবসায়ী নিহত
গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় র্যাবের সঙ্গে গুলিবিনিময়ে নুরুল হক (২৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) ভোরে কাশিমপুরের তেতুইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, এক লাখ ৭০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহত নুরুল হক কক্সবাজারের উখিয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব। তিনি ইয়াবার চালানসহ গাজীপুর এলাকায় এসেছিলেন।
র্যাব-১ এর স্কোয়াড কমান্ডার (সিপিসি-১) এএসপি মো. কামরুজ্জামান জানান, ট্রাকযোগে মাদকের একটি বড় চালান আসছে- এমন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের তেতুইবাড়ী এলকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালায় র্যাব-১। একপর্যায়ে একটি ট্রাক এলে চেকপোস্টে থামার সংকেত দেয়া হয়। ট্রাকটি চেকপোস্ট এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্ট করে এবং ট্রাকে অবস্থানরত অস্ত্রধারী কয়েকজন র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে।
র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ট্রাক ফেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হলেও একজন নিহত হন। নিহত ব্যক্তি কক্সবাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী নুরুল হক বলে নিশ্চিত হওয়া গেছে।
গুলিবিনিময়ের ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও জানান এএসপি কামরুজ্জামান।
জেইউ/বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, হাজার কোটি টাকা ঋণ দিতে চিঠি
- ২ শিক্ষাবৃত্তি দিতে জুলাই শহীদদের সন্তানদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি
- ৩ ঈদের দ্বিতীয় দিনে দীর্ঘ হয়েছে তেল পাম্পে যানবাহনের সারি
- ৪ খাদ্য সহায়তা কমাচ্ছে ডাব্লিউএফপি, ভাগ হচ্ছে রোহিঙ্গা পরিবার
- ৫ ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে দিনের তাপমাত্রা