হাসপাতালে ভর্তি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছেন বলে জানা গেছে।
দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় কয়েক দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত নন।
তিনি বলেন, বর্তমানে সাহারা খাতুনের শারীরিক অবস্থা মোটামুটি ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ-খবর নিয়েছেন। তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
এইউএ/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে
- ২ রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ