অচিরেই বিদেশি হত্যার রহস্য জানতে পারবে জনগণ
সরকার দুই বিদেশি হত্যার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে আসল দোষীদের গ্রেফতার করতে চাচ্ছে। এতে কিছুটা সময় লাগবে। তবে এ কথা নির্দ্বিধায় বলা যায়, শিগগিরই দুই বিদেশি হত্যার প্রকৃত রহস্য জনগণ জানতে পারবে এবং বিদেশিরাও তাদের নিরাপত্তা প্রশ্নে আশ্বস্ত হবে।
বৃহস্পতিবার বিকেলে বরিশাল নগরীর রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আফজালুল করিম এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মেট্রোপলিটন পুলিশ কমিশনার লুৎফর রহমান মন্ডল এবং উপ-কমিশনার (দক্ষিন) গোলাম রউফ খানসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
সাইফ আমীন/এআরএ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি
- ২ নদীতে একের পর এক নামছেন ডুবুরি, পাড়ে উৎসুক জনতার ভিড়
- ৩ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
- ৪ খাদ্যমন্ত্রীর নেতৃত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গঠন
- ৫ ধর্মমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের হজ মনিটরিং দল গঠন