করোনায় কাস্টমস কর্মকর্তার মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা কাস্টমস কর্মকর্তা খোরশেদ আলমের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন ) ভোররাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা কাস্টমস হাউসের রফতানি পরীক্ষা ইউনিটে কর্মরত রাজস্ব কর্মকর্তা (সুপারিনটেনডেন্ট) খোরশেদ আলম আজ শনিবার ভোররাতে ঢাকার উত্তরায় ইস্ট ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি করোনাক্রান্ত ছিলেন।
রাজস্ব কর্মকর্তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।
বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ) করোনা যুদ্ধে বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাট বিভাগের দ্বিতীয় শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এসআই/এমএফ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত