মস্তকবিহীন মরদেহের একাংশ দক্ষিণখানে, বাকি অংশ বিমানবন্দর এলাকায়
ফাইল ছবি
রাজধানীর বিমানবন্দর এলাকা ও দক্ষিণখান থেকে অজ্ঞাত ব্যক্তির মস্তকবিহীন ক্ষতবিক্ষত মরদেহের অংশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণখান থানা এলাকায় কিছু অংশ ও বিমানবন্দর থানা এলাকায় মরদেহের বাকি অংশ পড়েছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী কমিশনার খন্দকার রেজাউল হাসান জাগো নিউজকে বলেন, রাজধানীর দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোডে বস্তাবন্দী মরদেহ দেখার পর প্রত্যক্ষদর্শীরা খবর দিলে দক্ষিণখান থানা পুলিশ মরদেহের কিছু অংশ উদ্ধার করে। কিছুক্ষণ পর বিমানবন্দর এলাকায় মরদেহের বাকি অংশ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, পুরুষের মরদেহ। এর বাইরে বিশেষ কোনো তথ্য আমরা এখনও পাইনি। সুরতহাল শেষে উদ্ধার মস্তকবিহীন মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
জেইউ/জেডএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক পেলেন মেজর জেনারেল র্যাংক ব্যাজ
- ২ ১২ মার্চ থেকে ঢাকা-মালে-ঢাকা সরাসরি ফ্লাইট চালু মালদিভিয়ানের
- ৩ ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির
- ৪ আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী
- ৫ ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য