রানা দাশগুপ্ত সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার স্ত্রীও আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে, যিনি একটি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার।
বৃহস্পতিবার (১৮ জুন) বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান।
বাদল বলেন, গতকাল বুধবার (১৭ জুন) রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তিনি (রানা দাশগুপ্ত) শারীরিকভাবে দুর্বলতা বোধ করছেন। তাকে এখন চট্টগ্রামের জিইসি মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য নেয়া হচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।
এফএইচ/এইচএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ফ্যামিলি কার্ডের টেহাটা দিয়া মাইয়াডারে পড়ালেহা করামু’
- ২ মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা হাইকমিশনারের
- ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ঈদযাত্রায় স্বস্তি দিতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে কঠোর হচ্ছে ডিএসসিসি
- ৫ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’