কবরস্থানের পাশে কাগজের কার্টনে নবজাতকের মরদেহ
ফাইল ছবি
রাজধানীর খিলগাঁও থানাধীন ঝিলপাড় কবরস্থানের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকের আনুমানিক বয়স হবে এক দিন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবলুর রহমান জানান, সকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝিলপাড় কবরস্থানের পাশে একটি কাগজের কার্টনের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পাই। আমরা সেখানে গিয়ে এক দিন বয়সী ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করি।
তিনি আরও জানান, নবজাতকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কেউ বা কারা নবজাতকের মরদেহ কার্টনের ভেতরে ভরে ফেলে রেখে গেছে।
জেডএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর