হোসনি দালানে বিস্ফোরণ : সন্দেহভাজন আটক ১
পুরান ঢাকার হোসনি দালানের মহররমের তাজিয়া মিছিলে বিস্ফোরণের ঘটনায় ১ জনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে আবদুল কাদের জিলানী নামের ওই ব্যক্তিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে চকবাজার থানা পুলিশ।
রাত ২ টার আগ থেকে জিলানীর সন্দেহভাজন ঘোরাফেরার কারণে সিসিটিভি ক্যামেরা দেখে তাকে আটক করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে হোসনি দালানের মূল ফটকের ভেতর থেকে মিছিল বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে।
এআর/এসএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ভারত সবসময় গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশকে সমর্থন করবে
- ২ মধ্যরাতেও পেট্রোল পাম্পে ভিড়, মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি
- ৩ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ৪ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৫ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড