ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত
ফরিদপুরের সংসদ সদস্য ও এলজিআরডি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দুপুরে এ তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেন তিনি নিজে।
ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, অন্যদের পরামর্শে করোনা পরীক্ষা করিয়েছিলাম। ডাক্তাররা বলেছেন আমি করোনা পজিটিভ।
তিনি আরও বলেন, মানসিকভাবে ঠিক আছি। স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই চিকিৎসা নিচ্ছি।
বর্ষীয়ান এই নেতা সকলের দোয়া চেয়েছেন।
এইউএ/এসএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ডিসি মাসুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের
- ২ ফ্যামিলি কার্ড উদ্বোধন ১০ মার্চ, কার্ডধারী পরিবার পাবে ২৫০০ টাকা
- ৩ ৩ কর্মকর্তার শোকজের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা
- ৪ খতিয়ে দেখবো, এজাজের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক
- ৫ চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু