সাহারা খাতুনের শারীরিক অবস্থা ‘একটু ভালো’
ফাইল ছবি
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থা গতকাল শুক্রবারের তুলনায় 'একটু ভালো'।
শনিবার সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মজিবর রহমান জানান, গতকাল সকাল ১০টার দিকে অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়ে যান। তবে গতকালের তুলনায় আজ (শনিবার) আপার প্রেসার নরমাল রয়েছে। ডায়াবেটিসও নরমালের কাছাকাছি। গতকালের তুলনায় একটু ভালো বলা যায়।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, ওনাকে অক্সিজেন দেওয়া হচ্ছে, রক্তচাপ কম ছিল। এখনও তার শারীরিক অবস্থা আগের মতোই আছে।
এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত ২ জুন দিবাগত রাতে সাহারা খাতুনকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দফায় দফায় করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট এসেছে তার।
মূলত বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি হন। জ্বর, অ্যালার্জিরসহ তার নানাবিধ শারীরিক সমস্যা রয়েছে।
এইউএ/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ২ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৩ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ
- ৫ পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা-চুরি, গ্রেফতার গৃহকর্মী