কুড়িলে ছিনতাইকারীদের হামলায় নিহত ১
কুড়িল বিশ্বরোড এলাকা। গুগল স্ট্রিটভিউ থেকে নেয়া।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছিনতাইকারীদের হামলায় অনিক বিশ্বাস (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনায় ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত অনিক বিশ্বাসের স্ত্রী কাকলি বিশ্বাস।
কাকলি বিশ্বাস জানান, সকালে গাইবান্ধার একটি বাস থেকে কুড়িল বিশ্বরোডে নামে তারা। নেমে দুজন রিকশায় উঠলে প্রাইভেটকার করে আসা একদল ছিনতাইকারী তার স্বামীর মাথায় বাড়ি দেয়। এসময় ছিনতাইকারীরা গলা থেকে চেইন নিয়ে তার স্বামীকে চাপা দিয় চলে যায়।
পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হতাহতদের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তারা মিরপুরের শ্যাওড়াপাড়ায় থাকতেন।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৩ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৪ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না
- ৫ এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী