ইতালি ফিরে গেলেন আরও ২৮১ বাংলাদেশি
ফাইল ছবি
করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার আগে ইতালি থেকে দেশে এসে আটকে পড়া ২৮১ বাংলাদেশি ফিরে গেছেন।
বুধবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮১ বাংলাদেশিকে নিয়ে রোমের উদ্দেশে উড্ডয়ন করে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমানবন্দর সূত্র জানায়, ইতালিতে রেসিডেন্ট পারমিটধারী বাংলাদেশি নাগরিকরা বিশেষ ফ্লাইটে সে দেশে গেছেন। ইতালি যেতে ইচ্ছুকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করলে তাদের দেয়া তালিকা অনুযায়ী বিশেষ ফ্লাইট আয়োজন করে বিমান।
উল্লেখ্য, এর আগে পৃথক দুটি ফ্লাইটে পাঁচ শতাধিক প্রবাসী বাংলাদেশিকে ইতালি পৌঁছে দেয় বিমানের বিশেষ ফ্লাইট।
এআর/বিএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ আন্দরকিল্লা শাহী মসজিদ: যেখানে ইফতারে মুছে যায় সামাজিক ভেদাভেদ
- ২ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- ৩ ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪ ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
- ৫ জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়