রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর বনানী থানাধীন সেতু ভবনের বিপরীত পাশ থেকে এক অজ্ঞাত (৩২) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের।
খবর পেয়ে সকালে নিহতের মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন রব্বানী জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে সেতু ভবনের বিপরীত পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভোরের দিকে দ্রুতগামী যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।
এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম প্রেস ক্লাবের সমস্যার সমাধান হবে গঠনতান্ত্রিক উপায়ে
- ২ জনতার জাগরণ: স্বাধীনতার পথে বাঙালির দৃঢ় অঙ্গীকার
- ৩ উত্তরায় অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, অস্ত্রসহ গ্রেফতার ৩
- ৪ ইসলামের দুশমনরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: ধর্মমন্ত্রী
- ৫ সরকারে থাকা অবস্থায় দুর্নীতি করিনি, কাউকে করতেও দেইনি: আসিফ নজরুল