শাহজালালে ৯ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দ সিগারেটের মূল্য ৯ লাখ টাকা।
বুধবার বিকেল ৫টার দিকে কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম কনভেয়ার বেল্টে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে ওই সিগারেটের কার্টনগুলো জব্দ করে।
ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ টিম) মো. সোলাইমান হোসেন জানান, কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউজের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করতে থাকেন।
কনভেয়ার বেল্টে নজরদারি ও তল্লাশির এক পর্যায়ে বিকেল ৫টায় বেল্ট নং-৫ এ পরিত্যক্ত অবস্থায় ৩টি কাগজের কার্টনে ৩০০ কার্টন ইজি গোল্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। জব্দ সিগারেটের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।
জেইউ/এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ পার্বত্য অঞ্চলের উৎসব জাতীয় ঐতিহ্যকে বর্ণ-বৈচিত্র্যে সমৃদ্ধ করেছে
- ২ ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার
- ৩ ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি
- ৪ উচ্চ বেকারত্বের মধ্যেও সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য
- ৫ নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন বিদ্যুৎ কর্মকর্তা