পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিক নিহত
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় ভূগর্ভস্থ পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে আকবর শাহ থানার হারবাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- মো. রাজু আহমেদ (২৭) ও মো. খুরশিদ আলম রায়হান (২৮)। দুজনেরই বাড়ি নোয়াখালী জেলায় বলে জানা গেছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ভূগর্ভস্থ পানির ট্যাংক পরিষ্কার করতে নামার পর বিষক্রিয়ায় ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করেছি।
ময়নাতদন্ত করে মৃত্যুর কারণ জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি।
আবু আজাদ/এফআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত