ফিরোজা বেগমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সহধর্মিনী ফিরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ী সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ফিরোজা বেগম বৃহস্পতিবার সকালে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এএসএস/আরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সরকার মব সংস্কৃতি দমন করে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ’
- ২ জ্বালানি তেলের দাম বাড়ছে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী
- ৩ তেলের অপেক্ষায় কাটছে সময়: কোথাও পাম্প বন্ধ, কোথাও লম্বা লাইন
- ৪ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য রোধে প্রকল্প নেওয়া হচ্ছে
- ৫ ৭ বছরেও সংস্কার হয়নি শহীদ জিয়া শিশু পার্ক, আনন্দবঞ্চিত শিশুরা