সমন্বয়হীনতাই উন্নয়নের বাধা : সাঈদ খোকন
ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, সংশ্লিষ্ট দফতরগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে নগর উন্নয়নে পরিকল্পনা ও নকশা প্রণয়ন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই-এর উদ্যোগে ওই প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
সাঈদ খোকন বলেন, পুরান ঢাকার অবস্থা দিনে দিনে করুণ হয়ে পড়ছে। সকলের অংশগ্রহণ ছাড়া ঢাকার সমস্যা সমাধান করা সম্ভব নয়। সামনে হাজারো সমস্যা, কিন্তু সমাধানের পথ খুবই সীমিত। সম্পদও সীমিত। এই সীমিত সম্পদকে কাজে লাগিয়েই এগিয়ে যেতে হবে।
মেয়র বলেন, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে। আর আমরা এখনও নগরের পরিকল্পনা করতে পারছি না। উন্নয়নের প্রাণ কেন্দ্র রাজধানীকে সমস্যামুক্ত করতে না পারলে গোটা দেশই উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামাইন-এর সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক ড. আবু সাঈদ এম আহমেদ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক গোলাম রহমান । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
এএসএস/এএইচ/এমএম
সর্বশেষ - জাতীয়
- ১ কালুরঘাট বেতার কেন্দ্রে জাদুঘর নির্মাণ করা হবে: সংস্কৃতিমন্ত্রী
- ২ গণহত্যা ও স্বাধীনতা দিবস ঘিরে বিশেষ নিরাপত্তায় র্যাব
- ৩ জেট ফুয়েলের ‘অযৌক্তিক’ মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার আহ্বান
- ৪ এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে
- ৫ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রেও সংবিধান অবশ্যই এগিয়ে থাকবে