বৌদ্ধ সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর ১ কোটি টাকা অনুদান
ফাইল ছবি
আসন্ন প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চিবর দান উৎসব-২০২০ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়কে এক কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৭ আগস্ট) এ অনুদান দেন প্রধানমন্ত্রী। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘বৌদ্ধ সম্প্রদায়ের দুটি উৎসব উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে (বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্ট) এক কোটি টাকার চেক দেয়া হয়েছে।’
তিনি বলেন, অসাম্প্রদায়িকতার চেতনায় বিশ্বাসী প্রধানমন্ত্রী সব সময় নিয়মিতভাবে সব ধর্মের মানুষকে সহায়তা দিয়ে থাকেন।
প্রেস সচিব বলেন, ‘এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এ অনুদান দিয়েছেন, যাতে তারা তাদের দুটি উৎসব যথাযথভাবে পালন করতে পারে।’
এইচএস/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
- ২ ট্রেনে ঈদের ফিরতি যাত্রায় ২৫ মার্চের টিকিট মিলছে আজ
- ৩ মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের
- ৪ নিলামের মালামাল দেওয়ার কথা বলে ৬০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ৩
- ৫ স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর শিশুসন্তান সঙ্গে নিয়ে থানায় আত্মসমর্পণ