বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: এলজিআরডি মন্ত্রী
পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণমুক্ত পরিবেশ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, দেশ ও জাতির সার্বিক উন্নয়নে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ ২০২০) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৫ আগস্ট) জাতীয় সংসদ ভবন চত্বরে একটি গাছের চারা রোপণ শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, বৃক্ষ প্রকৃতির একটি শ্রেষ্ঠ উপহার এবং পরিবেশ ও জীবজগতের পরম বন্ধু। সৃষ্টির শুরু থেকেই মানুষ ও অন্যান্য প্রাণী বৃক্ষের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল।
দেশের সকল মানুষকে বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করে একটি সবুজ-শ্যামল বাংলাদেশ গড়ার আহ্বান জানান তাজুল ইসলাম।
এমইউএইচ/এনএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সৌদি আরব দিয়ে বিদেশ সফর শুরু করছেন পররাষ্ট্রমন্ত্রী
- ২ পিলখানায় হত্যাকাণ্ডের পর জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল
- ৩ আরও চার মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর পিএস ও এপিএস নিয়োগ
- ৪ চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলমের অবশিষ্ট মেয়াদ বাতিল
- ৫ গ্যাস সংকট নিয়ে তিতাসের সঙ্গে ইশরাকের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস