রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও থানার বেগুনবাড়ি ফ্লাইওভারের ঢালে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাইদুল (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
সাইদুলের সহকর্মী মোতালেব হোসেন জানান, তারা বেগুনবাড়ি এলাকায় থাকেন। পিকআপ ভ্যানের হেলপার ছিলেন সাইদুল। তারা দুজন সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় বেগুনবাড়ি ফ্লাইওভার ঢালে পেছন থেকে আসা একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সাইদুল মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশের ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সাইদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে ও বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।
এমএসএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ২ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৩ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৪ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী
- ৫ শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ