পুরান ঢাকায় ছুরিকাঘাতে আরেকজনকে হত্যা, হাসপাতালে ভাই
রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) পুরান ঢাকার নবাবপুরে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই ভাই মুন্না (১৭) ও শাহিন (১৮)। তাদের দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে মুন্নাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরেক ভাই শাহিন (১৮) গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে, দুপুর ১টার দিকে বকশিবাজারে তিন রাস্তার মোড় এলাকায় দিনে-দুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নয়ন (২০) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়নের বন্ধু সোহান জানান, বংশাল রুপালী ব্যাংকের গলিতে মোটরসাইকেল মেরামতের একটি দোকানে কাজ করে নয়ন। মোটরসাইকেলের কিছু মালামাল ক্রয় করার জন্য সে বিডিআর সেকশন এলাকায় যাওয়ার জন্য বকশিবাজার মোড়ে এসে একটি রিকশা ডাক দেন। ওই সময় রাস্তা দিয়ে ১৫-২০ জনের যুবকের দল যাচ্ছিল। সে দলের একজন তাকে এসে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এফআর
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত