ভারত সফরে নৌবাহিনী প্রধান
নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব রোববার সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ভারতীয় নৌবাহিনীর আমন্ত্রণে এ সফরে যান তিনি।
এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী নৌপ্রধানকে বিদায় জানান।
সফরকালে নৌপ্রধান ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর কে ধাওয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও তিনি ভারতের সেনা ও বিমানবাহিনী প্রধান এবং কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সফরের অংশ হিসেবে এম ফরিদ হাবিব ভারতীয় নৌবাহিনী জাহাজ পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। ভারত সফর শেষে আগামী ৭ নভেম্বর নৌপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।
এসএ/একে
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে
- ২ ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪ অধ্যাদেশ হুবহু সংসদে উপস্থাপন করা হবে
- ৩ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ৪ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৫ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী