ব্লগারদের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা
ব্লগারদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। রোববার দূতাবাসটি এক বিবৃতিতে এ নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, এ বছরের শুরুতে ওয়াসিকুর রহমান, অনন্ত জলিল, নিলয় চক্রবর্তি পর এবার আরো ৪ জনের ওপর হামলার ঘটনা ঘটল। এটা দুঃখজনক।
বিবৃতিতে আহত ও নিহত ব্লগারেদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি সন্ত্রাসের বিপক্ষে অবস্থানে সমর্থন ও সহযোগিতা থাকবে বলেও জানানো হয়।
দূতাবাস বলছে, মার্কিনিরা এই ধরনের বর্বরতার বিপক্ষে। তারা কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করে।
এসএ/এসকেডি/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে
- ২ ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪ অধ্যাদেশ হুবহু সংসদে উপস্থাপন করা হবে
- ৩ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ৪ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৫ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী