পুরান ঢাকায় নকল তারের কারখানায় অভিযান
রাজধানীর পুরান ঢাকার নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের কারখানায় অভিযান চলছে।
বৃহস্পতিবার দুপুরে এই অভিযান শুরু করে র্যাব। অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য আছে- নবাবপুরের কারখানায় নামি-দামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল তার তৈরি করে বিক্রি হচ্ছে। অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

এর আগে গত ১৮ আগস্ট নবাবপুরে বিভিন্ন ব্র্যান্ডের নকল বৈদ্যুতিক তার ও ইলেকট্রিক পণ্য উৎপাদনের কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৫৫ লাখ টাকা জরিমানা করে র্যাব। এছাড়াও ছয়টি কারখানা ও দুই গোডাউন সিলগালা করা হয়।
এআর/বিএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ছয় মাসের মধ্যে অগ্রাধিকার তালিকা করার নির্দেশ প্রবাসী কল্যাণমন্ত্রীর
- ২ বাড্ডায় ক্রেতার চাপ থাকলেও নেই ইফতারি সামগ্রীর পসরা
- ৩ রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো ফুল বিক্রেতা নারীর
- ৪ পরিবারের সঙ্গে প্রথম ইফতার: আনন্দের আলাদা রং
- ৫ চট্টগ্রামকে বিলবোর্ডমুক্ত করার ঘোষণা, কাজীর দেউরীতে উচ্ছেদ অভিযান শুরু