পৌরসভা নির্বাচন ডিসেম্বরে : ইসি
সারা দেশের সব পৌরসভার নির্বাচন আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম।নির্বাচন কমিশন সচিবলায়ের মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচন করার অধ্যাদেশের গেজেট আমরা পেয়েছি। অধ্যাদেশ পাওয়ার আগেই আমরা প্রার্থীদের আচরণ বিধিমালা এবং নির্বাচন বিধিমালার একটা খসড়া করে রেখেছিলাম। খুব দ্রুত এটি চূড়ান্ত করা হবে।
নির্বাচন কমিশন সচিব আরও জানান, মেয়র, সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর এই তিন পদেই দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ব্যালটের আকার অনেক বড় হয়ে যাবে। ফলে ব্যালট ভাঁজ করা, সিল মারাসহ পুরো প্রক্রিয়াটাই কঠিন হয়ে পড়বে। যে কারণে সরকারি প্রেসগুলোর সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে, নির্বাচন এক দফায় হবে, নাকি কয়েক দফায় নেওয়া হবে।
এইচএস/এএইচ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৪ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৫ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের