আরও ডাচ বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন খাতে ডাচ বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযাগিতা বিষয়ক মন্ত্রী লিলিয়ান প্লুমেন বুধবার নেদারল্যান্ডের প্রশাসনিক রাজধানী হেগ নগরীতে গ্রান্ড হোটেল আমরাত কুরহাউজ-এ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসলে এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রতিযোগিতামূলক মূল্যে বাংলাদেশ থেকে আরও বিশ্বমানের পণ্য আমদানী করার জন্য নেদারল্যান্ডের কোম্পানিগুলোর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ওষুধ, চামড়া, কৃষি প্রক্রিয়াকরণ, হালকা প্রকৌশল, পাট, বিদ্যুৎ, জ্বালানি বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামো ও জাহাজ চলাচল খাতে বিনিয়োগ করার জন্য ডাচ কোম্পানিগুলোকে বাংলাদেশ স্বাগত জানাবে।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ‘তৈরি পোশাক ছাড়াও ডাচ আমদানীকারকরা প্রতিযোগিতামূলক মূল্যে ওষুধ, বাইসাইকেল, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, জুতা, সিরামিক, ক্যাবল ওয়্যার, পিভিসি ব্যাগ, মোটর পার্টসসহ বিশ্বমানের বাংলাদেশি পণ্য আমদানী করতে পারে’।
দেশের তৈরি পোশাক খাতের উন্নয়নে তার সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ শ্রমিকদের অধিকার, পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দায়িত্বশীল ও ফলপ্রসূ উপায়ে কাঠামোগত সমন্বয়ের লক্ষ্যে জোরদার প্রয়াস চালিয়ে যাচ্ছে।
একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪ অধ্যাদেশ হুবহু সংসদে উপস্থাপন করা হবে
- ২ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ৩ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৪ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ৫ মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর