শাহ আমানতে স্বর্ণের বড় চালান আটক
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের আসনের নিচ থেকে স্বর্ণের বড় চালান আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম পরিত্যক্ত অবস্থায় চালানটি আটক করে।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, বিজি১৪৮ ফ্লাইটের সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পেয়েছি আমরা। এখন গণনা করা হচ্ছে। আনুমানিক ১৬০টি স্বর্ণের বার থাকতে পারে।
এনএফ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত