দু`এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা
ফাইল ছবি
টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলসহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানায়, এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আজ (শুক্রবার) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল শনিবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।
আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৩ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৪ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৫ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার