কমলাপুরে চারশ’ গ্রাম হেরোইনসহ যাত্রী আটক
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চারশ’ গ্রাম হেরোইনসহ হাবিবুর রহমান (৩৫) নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটক হাবিবুর খুলনা থেকে প্রভাতী এক্সপ্রেস ট্রেনে করে রাজধানীতে আসেন বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কমলাপুরে নামার পর হাবিবুরকে তল্লাশি করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চারশ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য চার লাখ টাকা। এব্যাপারে মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
জেইউ/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাদি হত্যা মামলার আসামিদের ফেরত পাঠাতে ভারতকে অনুরোধপত্র পাঠিয়েছি
- ২ নদীতে একের পর এক নামছেন ডুবুরি, পাড়ে উৎসুক জনতার ভিড়
- ৩ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
- ৪ খাদ্যমন্ত্রীর নেতৃত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গঠন
- ৫ ধর্মমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের হজ মনিটরিং দল গঠন