গ্রেফতার ৭ জেএমবি’র ৪ সদস্যই পাকিস্তানি
রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) যে ৭ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে ৪জনেই পাকিস্তানের নাগরিক।
শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ৭ জেএমবি সদস্যকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪ পাকিস্তানি জেএমবি সদস্য থাকার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম।
তিনি সংবাদ সম্মেলন শুরুর আগে জাগো নিউজকে জানান, আটক চারজন পাকিস্তানি হলেন- মোহাম্মদ ইদ্রিস আলী, মোহাম্মদ শাকিল, খলিলুর রহমান ও ইকবাল। অপর তিন বাংলাদেশি হলেন বাবুল খান, ফরমান ও শহীদ।
দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
জেইউ/এআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব রুম্পা
- ২ দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে মন্ত্রী
- ৩ আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী
- ৪ সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৫ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি