গণজাগরণ মঞ্চের আলোর মিছিল সোমবার
শাহাবাগের প্রজন্ম চত্বরে সোমবার সমাবেশ পরবর্তী আলোর মিছিল করার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।
গত শুক্রবার ‘মুক্তচিন্তার সংহতি সমাবেশ’ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
ব্লগার, লেখক, প্রকাশক এবং মুক্তচিন্তার মানুষদের হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত শাস্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সোমবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ১৩ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় শাহাবাগের প্রজন্ম চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ। ২০ নভেম্বর, শুক্রবার বিকেল তিনটায় হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গণ-সমাবেশ পালনের ও ঘোষণা দেয়া হয়।
এএম/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে
- ২ ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪ অধ্যাদেশ হুবহু সংসদে উপস্থাপন করা হবে
- ৩ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ৪ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৫ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী