শাহজালালে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১
৭০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এলমন হোসেন (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান জানান, আজ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে গ্রীন চ্যানেল এলাকা থেকে এলমন হোসেনকে আটক করা হয়। পরে তার লাগেজ ও শরীর তল্লাশি করে ১ কেজি ৪০০ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত এলমন হোসেন মালয়েশিয়া এয়ারলাইন্সে করে দুবাই থেকে এসেছেন বলে জানান। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। পরে তাকে বিমানবন্দর থানা পুলিশে সোপর্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সর্বশেষ - জাতীয়
- ১ ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচির
- ২ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ৩ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৫ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র