গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই ৪ বিভাগে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ১৫ জন ও নারী ৬ জন। তাদের মধ্যে হাসপাতালে ২০ জন ও বাড়িতে একজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২১৫ জনে।
মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে একজন এবং রংপুর বিভাগে ৩ জন রয়েছেন। অবশিষ্ট ৪ বিভাগ খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যায়নি।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় ১১৬টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ২১৮টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৫ লাখ ৫৬ হাজার ৯৬২টি।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ১৩৯ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন।
এমইউ/এফআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
- ২ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৩ ঈদযাত্রায় স্বস্তি দিতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে কঠোর হচ্ছে ডিএসসিসি
- ৪ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’
- ৫ মিরপুরে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৫০৯ পরিবার