মহাখালীতে বন্দুকযুদ্ধে ব্যাংকক সুমন নিহত
রাজধানীর মহাখালীর আইপিএস পুকুরপাড় এলাকায় র্যাব-১ এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকভুক্ত সন্ত্রাসী ব্যাংকক সুমন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই জন র্যাব সদস্যও আহত হয়েছেন।
র্যাব-১ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে সুমনকে আটক করতে গেলে র্যাবকে দেখে তার বাহিনী গুলি করা শুরু করে। এরপর র্যাবও পাল্টা আক্রমন করে। এতে দু’পক্ষের গোলাগুলিতে সুমন নিহত হয়। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ২টি লাইফ এমএও ও ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য ব্যাংকক সুমনের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এআর/এআরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আশ্রয়ণ প্রকল্পে অনিয়মে শাস্তি পেলেন সিনিয়র সহকারী সচিব রুম্পা
- ২ দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই: সংসদে মন্ত্রী
- ৩ আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি এখন গলার কাঁটা: বিদ্যুৎ মন্ত্রী
- ৪ সাংবাদিক শওকত মাহমুদের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৫ এপ্রিলে তীব্র তাপপ্রবাহের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৪২ ডিগ্রি