বাড্ডায় গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি
রাজধানীর মধ্য বাড্ডায় গুলি করে ১১ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ যুবকের নাম শাহীন সিকদার (২২)। বুধবার সন্ধ্যা ৬ টায় মধ্য বাড্ডার বেপারী টাওয়ারের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
বাড্ডা পুলিশ জানায়, শাহীনসহ ৪ জন তার আত্মীয়ের জমি রেজিস্ট্রেশন করার ১১ লাখ ১০ হাজার টাকা নিয়ে রামপুরা যাচ্ছিলেন। এসময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত তাদের এলোপাতাড়ি গুলি করে শাহীনের হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। শাহীনের পায়ে একটি গুলি ঢুকে অপর পা দিয়ে বেরিয়ে যায়।
এ বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল জলিল বলেন, ছিনতাইয়ের সংবাদ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আহত শাহীনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
এআর/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আন্দরকিল্লা শাহী মসজিদ: যেখানে ইফতারে মুছে যায় সামাজিক ভেদাভেদ
- ২ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- ৩ ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪ ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
- ৫ জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়