সিগারেট থেকেই হাউজ বিল্ডিংয়ের আগুন
সিগারেটের আগুন থেকেই হাউস বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল হালিম জাগো নিউজকে জানান, সিগারেট না নিভিয়ে তা ময়লার ঝুড়িতে ফেলায় সেখান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি কিংবা কেউ হতাহত হয়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল এলাকায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ১০তলা ভবনটির ৪ তলায় এঘটনা ঘটে।
এআর/এআরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ
- ২ বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়
- ৩ দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
- ৪ ফরমালি মন্ত্রণালয় থেকে আমাকে বিদায় দেওয়া হয়েছে: ফয়েজ আহমদ তৈয়্যব
- ৫ মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া