ফেসবুকে নজরদারি বাড়াবে সরকার : তারানা হালিম
ফাইল ছবি
তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার নজরদারি বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফিরোজা বেগমের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি ।
তারানা হালিম জানান, নজরদারির লক্ষ্যে ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলছে। এই সিস্টেম যুক্ত হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সব ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, সামাজিক মাধ্যম ফেসবুকে আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড, বিভ্রান্তিমূলক তথ্য দেয়া, গুজব ছড়ানোসহ হয়রানি বন্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে সংঘটিত অপরাধ কমিয়ে আনার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি নিশ্চিতকল্পে আমাদের ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার জন্য ইন্টারনেট সেফটি সলিউশন (আইএসএস) নামক সিস্টেম ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই প্রতিমন্ত্রী ।
এইচএস/এসকেডি/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ৬ দিনে কারাগারে ভোট দিলেন ৪৮৩৩ বন্দি
- ২ আইনের মধ্যেই সব করেছি, বিমানের চেয়ারম্যান পদ নিয়ে শেখ বশিরউদ্দীন
- ৩ সেন্টমার্টিনে পরিচ্ছন্নতা অভিযান, দেড় টন প্লাস্টিক বর্জ্য অপসারণ
- ৪ প্রশাসন ক্যাডারের ২৪৪ কর্মকর্তাকে সহকারী কমিশনার পদে পদায়ন
- ৫ মুসলিম বিশ্বের শিক্ষা-বিজ্ঞানে পশ্চাৎপদতা কাটাতে আরও বিনিয়োগ প্রয়োজন