রাস্তায় দাঁড়ানো বাসে প্রাইভেটকারের ধাক্কা, চালক নিহত
প্রতীকী ছবি
চট্টগ্রামের হাটহাজারীতে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বাসে প্রাইভেটকারের ধাক্কায় হোসেন তারিক বাপ্পা (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি প্রাইভেটকারের চালক।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ছত্তরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জাগোনিউজকে জানান, মধ্যরাতে বাসটির পেছনে দ্রুতগতির প্রাইভেটকার আঘাত করে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
আবু আজাদ/এএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ যুদ্ধ কারও জন্যই লাভজনক নয়: ড. খলিলুর রহমান
- ২ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ৩ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৪ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৫ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী