কোস্টগার্ডের ডকইয়ার্ড ও বেইসের ভিত্তি স্থাপন
গজারিয়া ও মুন্সিগঞ্জে বাংলাদেশ কোস্টগার্ড ডকইয়ার্ড ও বেইসের প্রশাসনিক ভবন ও অফিসার্স মেসের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক এসব ভবনের ভিত্তি স্থাপন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা বৃক্ষরোপণ করেন।
বাংলাদেশ কোস্টগার্ডের এ ভবনগুলো স্থাপনের মাধ্যমে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এমইউ/এএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৩ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৪ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৫ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার