বাবার বাড়িতে যাওয়া হলো না নূর নাহারের
ফাইল ছবি
বাবার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে নূর নাহার (২০) নামে এক গৃহবধূর। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার স্বামী ও শিশুকন্যা। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে যশোরের চৌগাছায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূর নাহার চৌগাছা উপজেলার চাঁদপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও সলুয়া গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানান, শুক্রবার দুপুরের দিকে মেয়েকে নিয়ে স্বামীর সঙ্গে মোটর সাইকেলে চড়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে যাচ্ছিলেন নূর নাহার। চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে পৌঁছালে তানজিলা অটো ব্রিকসের একটি ট্রাক পেছন থেকে তাদের মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নূরনাহারের মৃত্যু হয়।
তিনি আরও জানান, এলাকাবাসী আহত স্বামী ও শিশুকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মিলন রহমান/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিয়ের গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ: ডিবিপ্রধান
- ২ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, হাজার কোটি টাকা ঋণ দিতে চিঠি
- ৩ শিক্ষাবৃত্তি দিতে জুলাই শহীদদের সন্তানদের তথ্য চেয়ে ডিসিদের চিঠি
- ৪ ঈদের দ্বিতীয় দিনে দীর্ঘ হয়েছে তেল পাম্পে যানবাহনের সারি
- ৫ খাদ্য সহায়তা কমাচ্ছে ডাব্লিউএফপি, ভাগ হচ্ছে রোহিঙ্গা পরিবার